শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা পিবিআই তদন্তে বেরিয়ে এলো প্রাণ দাস হত্যার চাঞ্চল্যকর রহস্য

ভুবন সেন, দিনাজপুর / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রাণ দাস (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে।

বুধবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দিনাজপুর জেলা কার্যালয়ে অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, পরকীয়ার জেরে প্রাণ দাসকে হত্যা করা হয় এবং পরবর্তীতে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়।

প্রথমে বিষয়টি ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও, নিহতের মা সারতী রাণী দাসে এর দৃঢ় বিশ্বাস ছিল, আমার ছেলে বিষ খাবে না, ওকে মেরে ফেলা হয়েছে। নিজের ছেলের হত্যার বিচার চেয়ে তিনি আশ্রয় নেন পিবিআই দিনাজপুর কার্যালয়ে।

পিবিআইয়ের এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে গঠিত একটি টিম ছায়া তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, নিহত প্রাণ দাসের স্ত্রী পূজা রাণী দাস, শ্বশুর নিপেন্দ্র নাথ রায়, শাশুড়ি জোসনা রানী এবং শ্যালক দিপু রায় মিলে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়।

পরবর্তীতে ২০ অক্টোবর মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করেন নিহতের মা সারতী রাণী দাস। মামলার এজাহারনামীয় ৪ আসামিকে সেদিনই বীরগঞ্জের ডাকেশ্বরী এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ