রংপুর কাউনিয়ায় তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পরিষদ। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সহকারী কমিশনার ভূমি অংকন পাল, জেলা বিএনপি’র সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদলসহ অন্যরা।
জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিস্তার নদীভাঙ্গনের শিকার ভিটেমাটি হারা মানুষের পাশে সরকার আছে। এ লক্ষ্যে এই এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। কিন্তু সরকারের ভাল কাজকে থামিয়ে দিতে অনেকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা মুখে বলে এক কথা, আর অন্তরে রাখে আরেক কথা। এসব দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।