শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু

নিজস্ব বার্তা প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, চার হত্যাকান্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকান্ডের ঘটনা। বর্তমানে এর রহস্য উন্মোচন আলোচনায় রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী, হত্যাকান্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী। সেজন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে। আমরা আশা করছি অল্প কিছুদিনে তদন্তে মাধ্যমে চার্জশীট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে পারবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে ছয় তলা বিশিষ্ট বার্ণ ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি তিনবার মেডিকেলে এসেছি, নিয়মিত সভা করছি। গত সভার সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয়েছে, কতটুকু হয়নি, কি কারণে হয়নি সেটি দেখা হবে। এনেস্থেশিওলজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু করা যায়নি। ইতোমধ্যে সেই জনবল পদায়ন হয়েছে। আশা করছি আমরা এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারবো।
তিনি বলেন, গত ১৭ বছর স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাত অনিয়ম-দূর্নীতির কারণে ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য খাতকে। স্বাস্থ্যখাতে সারাদেশে জনবল সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ পেলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আলাদা বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী বিভাগের জন্য ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ কোটি টাকা। ছয় তলা ভবনের প্রথম তলায় জেনারেটনের সাব স্টেশন, দ্বিতীয় তলায় মেনিফোন্ড রু, ইলেকট্রিক কন্ট্রোল রুম, তৃতীয় তলায় স্টোর রুম, চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আনসারের ব্যারাক হিসেবে ব্যবহার করা হবে। এদিকে হাসপাতাল ক্যাম্পাসে আসার আগে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু রংপুর নগরীর গুপ্তপাড়ায় পিএসসি’র নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ