শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

দিনাজপুরে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন ৬ ইউপি সদস্য

স্থানীয় রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দিনাজপুর জেলার বিরল উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের ছয়জন সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে একযোগে পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিরল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা ইউপি সদস্যরা হলেন ২ নম্বর ওয়ার্ড সদস্য মমিনুর রশিদ মমিন, ৪ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের রাকিব হাসান রনি, ৭ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিক, ৮ নম্বর ওয়ার্ডের মোজাফ্ফর হোসেন এবং ৪-৫-৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফাউজিয়া বেগম।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, জনসেবার জন্য আমরা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এখন আমরা জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত। এজন্য আগের কোনো কর্মকাণ্ডের জন্য কেউ ব্যথিত হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।

ইউপি সদস্যরা আরও বলেন, বর্তমানে আমরা আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নই। ভবিষ্যতেও কখনো জড়িত হবো না বলে অঙ্গীকার করছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ