শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

রাণীশংকৈলে রাতের আঁধারে মাদ্রাসার গাছ কর্তন-বিভিন্ন দপ্তরে অভিযোগ 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়র রাণীশংকৈল দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বে- আইনীভাবে মাদ্রাসার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা কাছকাটার দৃশ্য দেখতে পেলে গাছকাটা শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানাযায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১ টি কাঁঠাল গাছ কর্তন করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। আম গাছটি কেটে মাদ্রাসা থেকে সড়িয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় লোকজন এবং সাবেক সভাপতি আইয়ুব আলী আটক করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এবিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং সহকারি কমিশনার(ভূমি) বরাবরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে মাদ্রাসা সাবেক সভাপতি আইয়ুব আলী জানান, এই সুপার বরাবরই এরকম অনিয়ম করে থাকে, এর আগেও তিনি রাতের আঁধারে গাছ কর্তন করে বিক্রি করেছেন। আজকেও এর ব্যত্যয় তিনি করেনি। আমি ইউএনও বরাবরের একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুপারের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়।

এ প্রসঙ্গে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, আমারা মাদ্রাসার কমিটি একটি রেজুলেশন করেছি, এরপ্রেক্ষিতে গাছ কাটা হয়েছে । কমিটি রেজুলেশন করে গাছ কাটতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সু-উত্তর না দিয়ে বরং বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,আমাদের প্রতিষ্ঠানে একটি একাডেমি ভবন হবে এজন্য জায়গার দরকার, এবং প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্রের জন্য গাছ ২টি কাটা হয়েছে ।

এবিষয়ে মাদ্রাসা সভাপতি উপজেলা জামায়াতের সেকেটারী রজব আলী বলেন, আমি বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওখানে কিছু পারিবারিক কোন্দল রয়েছে আগামী বৃহস্পতিবার বসে বিষয়টি মিমাংসা করা হবে।

সহকারি কমিশনার(ভূমি) মজিবুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগটি আমি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ