শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে হিলিতে পুলিশের টহল জোরদার

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আগামীকাল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকা হওয়ায় বাড়তি সতর্কতায় মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রবিবার ( ১৬নভেম্বর)  সন্ধ্যায় হাকিমপুর থানা পুলিশের একটি টিম শহরের বিভিন্ন এলাকায় টহল তৎপরতা চালায়। পরে তারা হিলি স্থলবন্দরের প্রধান সড়ক, গেট এলাকা ও আশপাশের পয়েন্টগুলোতে টহল দেন। পাশাপাশি চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, আগামীকালকের রায়কে কেন্দ্র করে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে এবং জনমালের ক্ষতি না হয়, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। টহল ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ