শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোটারের নাম / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহ জিল্লুর রহমান জেমসসহ অন্যরা। এরপর মহানগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের করে হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। টাউন হল চত্ত্বরে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।
কর্মসূচীতে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে সরকারের ভাল উদ্যোগগুলোকে দেখে একটি গোষ্ঠি দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের উন্নয়নকে বাঁধাদানকারী গোষ্ঠিদের জনগণ ও রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ