শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

দিনাজপুরে শাড়ি কিনে না দেওয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

ভুবন সেন, দিনাজপুর / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে স্ত্রী’র পিঁড়ির আঘাতে স্বামী নিহত হয়েছেন এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া তর্ক-বিতর্ক শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নেয়।

নবান্ন উৎসবের নতুন শাড়ি না পেয়ে স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহত হাফিজুল ইসলাম কুঁচিয়া মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

নবান্ন উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম স্বামীর কাছে নতুন শাড়ির দাবি করেন। এ নিয়ে শুরু হওয়া কথা কাটাকাটি একপর্যায়ে ভয়াবহ রূপ নেয়।

স্থানীয়দের দাবি তর্কের সময় রেহেনা বেগম হাতে থাকা বসার পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রী রেহেনা বেগমকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ