শিরোনাম
রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু

বার্তা প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরে সড়ক দূর্ঘটনায় মোছাঃ কুলসুম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে তারাগঞ্জ উপজেলার বৈরাতি ব্রীজ এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত কুলসুম লালমনিরহাট আদিতমারী উপজেলার দূর্গাপুর দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কে চলাচলের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যান কুলসুম। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে সিআইডি’র ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় এসে তথ্য প্রযুক্তির মাধ্যমে কুলসুমের নাম-পরিচয় নিশ্চিত করে। কুলসুম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশকে জানিয়েছে স্থানীয়রা।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনের বিধান মতে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এরপর লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ