শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

হাবিপ্রবিতে নাইট ক্রিকেটকে কেন্দ্র করে সংঘর্ষ, ফিশারিজের চার শিক্ষার্থী আহত,তদন্ত কমিটির ঘোষণা প্রশাসনের

ভুবন সেন, দিনাজপুর / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নাইট ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার (১৪ তারিখ) রাতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৫ ব্যাচের কৃষি ও মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে স্লেজিং নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়।

সন্ধ্যার এই উত্তেজনার জেরে রাত ১০টার দিকে ফিশারিজ অনুষদের কিছু শিক্ষার্থীর ওপর এগ্রিকালচার-২৫ ব্যাচের ৩০–৩৫ জন শিক্ষার্থী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ফিশারিজ অনুষদের কয়েকজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একজনের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে সেখান থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে রেফার করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন পলক (২৩ ব্যাচ), নাফিস (২৪), শুভ্রজিৎ (২৫) ও রিয়াদ (২৫)। আহত পলকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন,

সিনিয়রদের ওপর এমন সন্ত্রাসী হামলা লজ্জাজনক ও উদ্বেগজনক। হামলাকারীদের পরিচয় আমরা প্রশাসনকে দিয়েছি। দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

প্রক্টর আরও জানান, তদন্তের ফল পাওয়া না পর্যন্ত চিহ্নিত অভিযুক্ত সাদমান সাকিব, নাগিব, বাদশাহ ও তাহসিনকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রক্টর আরও জানান, তদন্তের ফল না আসা পর্যন্ত চিহ্নিত অভিযুক্ত সাদমান সাকিব, নাগিব, বাদশাহ ও তাহসিনকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ