শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে: শীতের প্রভাব বাড়ছে উত্তরাঞ্চলে

ভুবন সেন, দিনাজপুর / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। জেলার তাপমাত্রা নেমে আসে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।

এদিকে পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় রেকর্ড হয়েছে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। সেখানে আজ সকালে তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এই আগমনী হাওয়া উত্তরাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে। হিমেল হাওয়া ও ঘন শিশিরে সকাল-বিকালে বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে দিনমজুর, নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্কদের ভোগান্তি চোখে পড়ার মতো।

আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীত দ্রুতই শক্ত অবস্থান নেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইতোমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আগুন পোহানো, গরম কাপড় ব্যবহার এবং শীত নিবারণ সামগ্রীর চাহিদা বেড়ে গেছে। স্থানীয়দের মতে, শীতের এই আগমনই ইঙ্গিত দিচ্ছে যে খুব শিগগিরই পুরো উত্তরাঞ্চল জুড়ে শীতের দাপট আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ