শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযানে ৪৬.৫ লিটার চোলাই মদ, ২২,১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

দেশব্যাপী র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০১/১০/২০২৫ তারিখে র‌্যাব-১৩ রংপুর সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের ব্যবহৃরিত ইজিবাইক তল্লাশী করে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত দেশীয় তৈরি ৪৬.৫ লিটার চোলাই মদ ও ২টি ইজিবাইক জব্দসহ মাদক ব্যবসায়ী ১। লক্ষ্মন হেলা (২৫), পিতা- দয়ারাম, সাং- সুইপার পট্টি, ২। রইস উদ্দীন (৩৫), পিতা- মৃত রুস্তম আলী, সাং- ফুলতলা বাজার, উভয় থানা- কোতয়ালী, ৩। মোঃ ফজলুল হক (৩৪), পিতা- মৃত নবাব আলী, সাং- মুরারীপুর, থানা- বোচাগঞ্জ, সর্বজেলা- দিনাজপুরদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানের ইং ০১/১০/২০২৫ তারিখে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৭.০৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ জনৈক জাকির হোসেন, পিতা- আফাজ উদ্দীন শাহ এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ২২,১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১।ময়না (৩৮), পিতা- মোবারক হোসেন, স্বামী- রফিকুল ইসলাম, সাং- বালুয়াডাঙ্গা, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ