দেশব্যাপী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০১/১০/২০২৫ তারিখে র্যাব-১৩ রংপুর সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের ব্যবহৃরিত ইজিবাইক তল্লাশী করে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত দেশীয় তৈরি ৪৬.৫ লিটার চোলাই মদ ও ২টি ইজিবাইক জব্দসহ মাদক ব্যবসায়ী ১। লক্ষ্মন হেলা (২৫), পিতা- দয়ারাম, সাং- সুইপার পট্টি, ২। রইস উদ্দীন (৩৫), পিতা- মৃত রুস্তম আলী, সাং- ফুলতলা বাজার, উভয় থানা- কোতয়ালী, ৩। মোঃ ফজলুল হক (৩৪), পিতা- মৃত নবাব আলী, সাং- মুরারীপুর, থানা- বোচাগঞ্জ, সর্বজেলা- দিনাজপুরদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানের ইং ০১/১০/২০২৫ তারিখে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৭.০৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ জনৈক জাকির হোসেন, পিতা- আফাজ উদ্দীন শাহ এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ২২,১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১।ময়না (৩৮), পিতা- মোবারক হোসেন, স্বামী- রফিকুল ইসলাম, সাং- বালুয়াডাঙ্গা, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।