শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

হিলিতে পৌর বিএনপির প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় হিলি বাজারস্থ মুশফিক চৌধুরীর গুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উদ্বোধন ও সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ফরিদ খাঁন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি উপদেষ্টা এরফান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহেল সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহ-সম্পাদক আরমান আলী প্রধান এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরাও সভায় অংশ নেন।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য আরও দৃঢ় করতে হবে এবং প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হবে।

তারা নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনগণের পাশে থেকে বিএনপির সকল কর্মসূচি সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ