শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

অর্থসংকটে টিকে থাকার লড়াইয়ে বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দীর্ঘ ৭০ বছরের ঐতিহ্য বহন করা এই প্রতিষ্ঠানটি এখন টিকে থাকার লড়াই করছে। অর্থসংকট ও জরাজীর্ণ ভবনের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে পাঠদান, আর শিক্ষকরা নিয়মিত বেতন না পেয়ে কষ্টে সময় পার করছেন।

এলাকাবাসী মনিরুল জামান বলেন,আমাদের গ্রামের অনেক গরিব পরিবারের ছেলে-মেয়েরা এই মাদ্রাসায় পড়াশোনা করে। মাটির ঘরগুলো ভেঙে পড়ার মতো অবস্থা। আমরা চাই সবাই যেন একটু একটু করে সাহায্য করে মাদ্রাসাটিকে টিকিয়ে রাখুক।

প্রধান শিক্ষক সামছুজ্জামান বলেন, ভবনের দেওয়াল ভেঙে পড়ার উপক্রম। ঝুঁকি নিয়েই শিশুদের ক্লাস চালাতে হচ্ছে। শিক্ষকদের বেতনও ঠিকমতো দেওয়া যাচ্ছে না। সবাই যদি এগিয়ে আসে, মাদ্রাসাটি বাঁচানো সম্ভব।

মাদ্রাসার সভাপতি কাশেম আলী বলেন, মাটির দেওয়ালের ভবনগুলো ফেটে গেছে। নতুন ভবন নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন। অর্থের অভাবে আমরা ভবন নির্মাণ তো দূরের কথা, শিক্ষকদের বেতনও নিয়মিত দিতে পারছি না। উপজেলা প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।

বোয়ালদাড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হক বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতার অনুরোধ এলে অবশ্যই সহায়তা করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা সবসময় সহযোগিতা করে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ