শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

হিলি ফোরলেন সড়ক চার বছর থমকে, জনদুর্ভোগ বেড়েই চলছে

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন ফোরলেন সড়ক নির্মাণ কাজ চার বছর ধরে বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণের জটিলতার কারণে প্রায় ৩৩ কোটি টাকার সোয়া দুই কিলোমিটার সড়কের কাজ ২০২২ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। এর ফলে সীমান্ত এলাকার মানুষ, ব্যবসায়ী, ট্রাকচালক ও শ্রমিকরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কটি বেহাল। বর্ষায় কাদায়, শুকনো মৌসুমে ধুলায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। অসম্পূর্ণ ঢালাই ও উঁচু-নিচু জায়গায় দুর্ঘটনা হওয়ার শঙ্কা রয়েছে।

ট্রাকচালক মো. মাসুদ বলেন, বৃষ্টিতেই গাড়ি আটকে যায়। শুকনো মৌসুমে ধুলায় সামনের কিছুই দেখা যায় না। এ সড়কে ট্রাক চালানো এখন যুদ্ধের মতো।

জমির মালিক মো. এনামুল হোসেন বলেন, আমরা ক্ষতিপূরণের টাকা না পেলে জমি ছাড়তে পারব না। সরকার দ্রুত টাকা দিলে বিনা আপত্তিতে জমি ছাড়ার জন্য আমরা প্রস্তুত।

হিলির সাবেক কমিশনার মো. দুলাল হোসেন বলেন, রাস্তা না হওয়ায় শুধু মানুষ নয়, ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ এ পথে চলাচল করে। হিলিবাসীর দাবি—ফোরলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

হিলি বন্দরের ব্যবসায়ী ও যাত্রীরা জানান, সড়ক বন্ধ থাকায় বন্দরে যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে। কাঁচামাল ও পণ্য আনা-নেয়ার সময় লম্বা জ্যাম তৈরি হচ্ছে।

দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের টাকা হিলি-ঘোড়াঘাট সড়কে ব্যবহার করা হয়েছে। তবে ২-৩ মাসের মধ্যে নতুন প্রকল্পের আওতায় কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ