শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, জরিমানা আদায় ৫১ হাজার টাকা

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় মোট ১২টি মামলা দেওয়া হয় এবং ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস সংলগ্ন সিএনজি পাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়। এতে বাস, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া ৪টি, হেলমেট ছাড়া ৭টি এবং রেজিস্ট্রেশন না থাকায় ১টি মামলা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং ট্রাফিক পুলিশের টিএসআই (ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ) আবুল কালাম আজাদ। তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট ব্যবহার নিশ্চিত করার বিষয়ে কঠোর নজরদারি চালান।

অভিযান শেষে তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ