শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ঢাকা কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ঢাকা কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় বিনামূল্যে পানি, কলম, স্যালাইন বিতরণসহ তথ্য সহায়তা এবং ব্যাগ-মানিব্যাগ সংরক্ষণ সেবা দিয়েছে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরবেলা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য তারা সার্বক্ষণিক সহায়তা প্রদান করছে।

দিনাজপুর জেলার শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠন প্রতিবছরের মতো এবারও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে আসা হাজারো শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ঢাকা কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় তথ্যকেন্দ্র স্থাপন করে পরীক্ষার্থীদের আবাসন, যাতায়াত এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোসহ নানা সহযোগিতা দেওয়া হচ্ছে।

ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার বলেন, দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছি আমরা। প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে পানি, কলম, স্যালাইন বিতরণ, ব্যাগ রাখাসহ যাবতীয় সহযোগিতা দিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা, ছাত্রনেতা মোজাম্মেল হক, সংগঠনের সাধারণ সম্পাদক সুজন, নাহিদ, ফাহিমসহ আরও অনেকে।

এ কার্যক্রমে সার্বিক ও অর্থনৈতিক সহযোগিতা করেছেন রেজা ইএনটি হাসপাতালের চেয়ারম্যান, নাক-কান-গলা বিশেষজ্ঞ এবং এন্ডোস্কোপিক ও মাইক্রোস্কোপিক সার্জন ডা. আবু রেজা এম. এ. চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ