শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

হাকিমপুরে জামায়াতের নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত 

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) সকালে হাকিমপুর উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মীর শহীদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইদুল ইসলাম সৈকত।

আরও বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সাবেক আমীর মোঃ তাজুল ইসলাম ,উপজেলা সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, হাকিমপুর পৌর যুব বিভাগের সভাপতি আহমেদ আরাফাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন এবং পৌরসভার যুব বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আগামীর সংসদ পরিচালিত হবে কোরআনের আইন দারা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীককের বিজয় নিশ্চিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।ন্যায় ও ইনসাফ ও জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে যুবকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ