শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সাত দিন পর হিলি স্থলবন্দরে চাল খালাস শুরু

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের অনুমতির পর হিলি স্থলবন্দর দিয়ে গত ১২ আগস্ট থেকে ভারতীয় চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে এতদিন খালাস হয়নি। অবশেষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্কহার কমিয়ে সার্ভার আপডেট করায় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

শুল্ক স্টেশন সূত্র জানায়, আমদানির অনুমতি পাওয়ার পর ভারত থেকে শত শত ট্রাকভর্তি চাল বন্দর এলাকায় প্রবেশ করে। তবে ৫৯ দশমিক ৫০ শতাংশ শুল্কহার বেশি হওয়ায় ব্যবসায়ীরা বিল অব এন্ট্রি দাখিল করতে পারেননি। সোমবার দুপুরে এনবিআর শুল্কহার কমিয়ে ২ শতাংশ এআইটি নির্ধারণ করে। এতে ব্যবসায়ীরা খালাসে এগিয়ে আসেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে পারমিতা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম বিল অব এন্ট্রি দাখিল করে চাল খালাস শুরু করে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি রাসেদ ফেরদৌস বলেন, “আমরা কাস্টমস সার্ভারে নতুন হারে বিল দাখিল করেছি। প্রতি টন চাল ৫২৫ মার্কিন ডলারে শুল্কায়ণ হচ্ছে। ইতোমধ্যে আমাদের দুটি ট্রাক খালাস হয়েছে। বাজারে সরবরাহ বাড়লে কয়েক দিনের মধ্যে দামও কমতে শুরু করবে।”

এদিকে বন্দরে চাল ক্রয়ের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন। স্থানীয় ব্যবসায়ী নেজাম বলেন, আজ বিকেল থেকেই আমদানিকৃত চাল খালাস হচ্ছে। আমি ৯০ টন সম্পা কাটারি চাল কিনেছি যা ঢাকায় পাঠানো হবে। প্রতি কেজি ৬৯ টাকা দরে কিনেছি। আমদানি যত বাড়বে, বাজারে দাম তত কমবে।”

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, “শুল্ক জটিলতার কারণে এতদিন কেউ বিল অব এন্ট্রি জমা দিতে পারেনি। এখন আর কোনো সমস্যা নেই। আমদানিকারকরা চাইলে চাল খালাস করতে পারবেন। যেহেতু কয়েকদিন ধরে ট্রাক ভর্তি চাল বন্দরে পড়ে আছে, তাই দ্রুত পরীক্ষণ ও শুল্কায়ণ শেষ করে বাজারে সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

কাস্টমসের তথ্যমতে, ১২ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ১৪০টি ভারতীয় ট্রাকে ৬ হাজার টনের মতো চাল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। ব্যবসায়ীদের আশা, আমদানির এ ধারা অব্যাহত থাকলে বাজারে দ্রুত চালের দাম কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ