শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

হিলিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

মো. লুৎফর রহমান,হিলি প্রতিনিধি / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় হিলিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি ইরফান আলী, যুগ্ম সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক যুবদল আরমান আলী, সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক মুশফিক চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রাজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, পৌর কৃষক দলের সভাপতি বিপ্লব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সদস্য শামসুন্নাহার টুনি, শাহীনুর আক্তার, রোকসানসহ আরও অনেকে।

পরে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ