শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

দিনাজপুরে শহীদ আবু সাঈদ-মুগ্ধ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভুবন সেন,দিনাজপুর / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দিনাজপুর জিলা স্কুলের উদ্যোগে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ স্মরণে আয়োজিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় টুর্নামেন্টের সমাপনী আয়োজন।

খেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এবং জিলা স্কুলের প্রধান শিক্ষক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি আবুল কাশেম।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় নবম শ্রেণির ‘সি’ শাখা ও দশম শ্রেণির ‘বি’ শাখা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-০ গোলে বিজয়ী হয় নবম শ্রেণির ‘সি’ শাখা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ ও মুগ্ধের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, নেতৃত্বগুণ এবং সহনশীলতা গড়ে তোলার একটি চমৎকার উদ্যোগ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে ওষুধী বৃক্ষরোপণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, দিনাজপুর জিলা স্কুল কর্তৃক প্রতিবছর এই আন্তঃশ্রেণি টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ