শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

খানসামায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ৩ আসামি আদালতে প্রেরণ

ভুবন সেন,দিনাজপুর / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দিনাজপুরের খানসামা থানায় দায়ের হওয়া পৃথক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়।

খানসামা থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (W/A) আসামি। এরা হলেন শ্রী প্রদীপ চন্দ্র রায় ও পরিতোষ কুমার রায়। তাদের পিতা শ্রী পদ্মলোচন রায়।তারা উপজেলার উত্তর দুবুলিয়া এলাকার বাসিন্দা।

তাদের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিনাজপুরে দায়ের হওয়া নন-জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়েরকৃত মামলার আসামি মোঃ লিটন ইসলাম (৩০)কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি খানসামার পাকেরহাট (গন্দুশাহ পাড়া) এলাকার বাসিন্দা।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, তিন আসামিকেই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ