শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

হিলিতে জুলাই-আগষ্টের সকল শহীদদের স্বরণে দোয়া অনুষ্ঠিত

মো.লুৎফর রহমান হিলি (দিনাজপুর): / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় ২৪ এর (জুলাই-আগষ্ট) গণ-অভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহ ফিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার (১৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, রিপন আহমেদ, উপজেলা যুবদলের দলের যুগ্ম আহবায়ক মোঃ আরমান আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন, সদস্য সচিব রিয়েন সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা গত ২৪ এর জুলাই ও আগষ্টে যাদের জীবনের বিনিময়ে ফেসিস আওয়ামী সরকারের হাত থেকে মুক্তি পেয়ে নতুন স্বাধীন দেশ পেয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে ওই সময় যারা আহত ও পঙ্গু তাদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ