শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

খানসামায় শ্রেণিকক্ষে বীম ধসে শিক্ষক আহত, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

ভুবন সেন, দিনাজপুর  / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাদের বীম ধসে পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছিলেন শিক্ষক মো. শহিদুল ইসলাম। হঠাৎ ছাদের একটি বীম ধসে পড়ে তাঁর পায়ে আঘাত লাগে। বিকট শব্দে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা দৌঁড়ে বাইরে চলে আসে। তবে সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আবুল খায়ের জানান, বিদ্যালয় ভবনটি বহু পুরোনো ও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কক্ষ সংকটে ঝুঁকি নিয়ে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বিষয়টি আবারও তাগাদা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত ও উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এমন ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে একটি নতুন ও নিরাপদ ভবন নির্মাণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ