শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

হিলি স্থলবন্দরের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস বিভাগীয় কমিশনারের

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম (এনডিসি)।

শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে তিনি হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তিনি সীমান্তের জিরো পয়েন্ট ডাকবাংলোয় কিছু সময় অবস্থান করেন। পরে হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, হিলি স্থলবন্দর দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমদানি বৃদ্ধি পেয়েছে, তবে এর পাশাপাশি রফতানি আরও বাড়াতে হবে। এতে সরকারের রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, আমদানি–রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

স্থলবন্দরের বেহাল রাস্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার জানান, রাস্তার উন্নয়ন কাজ চলছে, তবে গতি ধীর। যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করা হবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোছাঃ হুমায়রা বেগম, একান্ত সচিব মোঃ রেজাউল করিম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ