শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

হিলি সীমান্ত দিয়ে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ 

মো: লুৎফর রহমান.হিলি (দিনাজপুর) / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

ভারতে অবৈধভাবে অবস্থান করা দুই বাংলাদেশী নাগরিককে আটক করে হিলি সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তারা বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের স্টেশন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করেন বিএসএফ।

হস্তান্তর করা দুই বাংলাদেশী হলেন,দিনাজপুর সদর এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন (২১) ও ঢাকা সাভার উপজেলার ইব্রাহিম দুলালের ছেলে আল আমিন (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক।

তিনি বলেন, তারা দুইজন হিলি ও বেনাপোল সীমান্ত দিয়ে দুই বছর আগে কাজের সন্ধানে ভারতের কলকাতায় যান এবং সেখানে অবৈধভাবে বসবাস করে আসছিলো ।গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করে বিএসএফ পরে পতাকা বৈঠকের মাধ্যমে আজ তাদেরকে ফেরত দেয় তারা। তাদেরকে হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ