শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

হিলি রেলস্টেশনে ঝুঁকিপূর্ণ গাছ পড়ে ভবনের ক্ষতি, সরকারের কোটি টাকার সম্পদ হুমকিতে

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের হিলি রেলস্টেশনের কয়েকটি পুরাতন গাছ নিম ও বট  দীর্ঘদিন ধরে ভবনের ওপর পড়ে আছে। ঝড়-বৃষ্টি ও রোদে ক্ষতিগ্রস্ত এসব গাছের চাপ স্টেশনের টিনের চালা, দেওয়াল ও অন্যান্য স্থাপনায় মারাত্মক ক্ষতি করছে। এতে সরকারের কোটি টাকার সম্পদ হুমকির মুখে পড়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, গাছগুলো এখনও অপসারণ করা হয়নি। অনেক গাছ শুকিয়ে ও পচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবহেলা ও উদাসীনতার কারণে সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে, অথচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আমজাদ খান বলেন, গাছগুলো বৃষ্টি-রোদে পড়ে থেকে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। অথচ এগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করলে সরকারের ফান্ডে অর্থ জমা হতো।

আনোয়ার হোসেনের,অভিযোগ,বছরের পর বছর ধরে গাছগুলো নষ্ট হচ্ছে। সময়মতো টেন্ডার দিলে সরকার বিপুল অংকের টাকা পেত। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।

সোহেল রানা বলেন,ভবনের ওপর গাছ পড়ে থাকার কারণে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এগুলো বিক্রি করলে সরকারের বড় অংকের রাজস্ব আসত।

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী (রেল পথ) আব্দুর রহমান  বলেন, ঝড়বৃষ্টিতে রেল ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। সরকারের অনুমতি ছাড়া এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ