শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

হিলি উদ্যোক্তা প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করার প্রত্যয়ে দিনাজপুরের হাকিমপুরে হিলি উদ্যোক্তা  প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

আজ  শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে   অস্থায়ী কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি উদ্যোক্তা সংগঠনের সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেরিনা আক্তার, সহ-সভাপতি লাভলী বানু, সদস্য নিপা প্রধান ও আয়শা সিদ্দিকাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলি উদ্যোক্তার  প্রতিষ্ঠাতা সদস্য আমেনা বেগম (শাহাজাদী)।

সংগঠনের সভাপতি জাকিয়া ডলি বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের এই সংগঠন কাজ করছে। আমরা চাই, হিলির নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে নেতৃত্বের আসনে থাকুক। ভবিষ্যতেও এই লক্ষ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাব।

নেতৃবৃন্দ জানান, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও সামাজিক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও সংগঠনটি নানামুখী কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ