শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

হিলিতে ৪দিন ব্যাপী বই মেলা শুরু

মো. লুৎফর রহমান,হিলি (দিনাজপুর) / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দীর্ঘদিন পর দিনাজপুরের হিলিতে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। বই মেলার আয়োজন করায় খুশি স্থানীয়রা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলার স্টল।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন,  বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ আরো অনেকে।

বই মেলা দেখতে আসা শিক্ষার্থী আসিক বলেন,আমি প্রথমবার হিলিতে বই মেলা দেখলাম। এর আগে আমাদের এখানে কোনো বই মেলা হয়নি।দেখে অনেক ভালো লাগছে, অনেক লেখকের বই যা আমাকে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমরা চাই আগামীতে স্থানীয়ভাবে দীর্ঘ মেয়াদি বই মেলার আয়োজন করা হোক।

ভ্রাম্যমাণ বই মেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন ৪দিন ব্যাপী আজ থেকে হিলিতে বই মেলা শুরু হয়েছে। বই মেলা উপলক্ষে থাকছে চিত্র অংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। মেলায় ১৫০টি প্রকাশনির ১০ হাজারের বেশি বই রয়েছে

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আজকের আয়োজিত এই বই মেলা আরো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া দরকার। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ বই পড়া ও ক্রয়ের জন্য উদ্বুদ্ধ হবে।মেলাটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ