শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

হিলিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে হিলি চারমাথা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাই স্থানে শেষ হয়।

পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন এবং সদস্য সচিব সোহেল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

এসময়  আলোচনা সভায় অনুষ্ঠিত হয়, এতে প্রধান ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমানুয়েল সরকার মুক্তি।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সসভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,  যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পৌর মহিলা দলের নেত্রী শামসুন্নাহার টুনিসহ অনেকে ছিলেন।

আলোচনা সভা শেষে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ