শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদক

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ সেপ্টেম্বর)  দুপুরে হাকিমপুরের লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি সড়কের সংস্কার কাজের মান যাচাই করতে দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুল বাসারের নেতৃত্বে দু’সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা রাস্তার বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও নমুনা সংগ্রহ করেন ল্যাব পরীক্ষার জন্য।

হাকিমপুর উপজেলা প্রকৌশলী মো. এন্তাজুর রহমান বলেন, রাস্তার কাজের মান নিশ্চিত করতে আমরা গুরুত্বের সঙ্গে নজরদারি করছি। দুদক তদন্ত করছে, তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।

দুদকের সহকারী পরিচালক মো. খায়রুল বাসার বলেন, সংস্কারকাজের মান যাচাই করতে আমরা নমুনা সংগ্রহ করেছি। ল্যাব পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার লোহাচড়া থেকে সরঞ্জাগাড়ি পর্যন্ত প্রায় ২৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৫০০ মিটার রাস্তার সংস্কার কাজের দায়িত্ব পায় দিনাজপুরের কাহারোলের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন। গত ১৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংস্কারের একদিন পরেই হাত দিয়ে উঠছে কার্পেটিং’ শিরোনামে খবর প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ