শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

হিলিতে বৃত্তি পরীক্ষার দাবিতে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

মো: লুৎফর রহমান,হিলি(দিনাজপুর) / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে দিনাজপুরের হিলিতে  মানববন্ধন করেছে হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটি।

বৃহস্পতিবার (২৪জুলাই) বেলা ১১টায় হিলি চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক এইচএম আওলাদ, বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক ও সাহিত্য, প্রচার সম্পাদক সোহেল রানা,শিক্ষক মামুনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে সাধারণ সম্পাদক এইচএম আওলাদ   বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের ৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যপুস্তক গ্রহণ করে এবং সরকার ঘোষিত কারিকুলাম অনুসরণ করে পড়াশোনা করছে। এসব স্কুল দেশের বেকার সমস্যা সমাধানেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

তবে, বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ডি.আর সম্পন্ন হলেও কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো এ প্রসঙ্গে কোনো তথ্য বা নির্দেশনা পায়নি, যা বৈষম্যমূলক বলে প্রতীয়মান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ