শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

হিলিতে বৃত্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে দিনাজপুরের হিলিতে  মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা।

বুধবার (৩০জুন) বেলা ১১টায় হিলি চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১ হাজার  শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী।

মানববন্ধনে হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এম এ রাফেউল আলম, সাধারণ সম্পাদক এইচএম আওলাদ, বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনের শিক্ষার্থী ও শিক্ষকরা দাবি করে বলেন, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। শিক্ষা যেহেতু মৌলিক অধিকার তাই বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের সুযোগ করে দেওয়া উচিত। বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, বৃত্তি হচ্ছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণার জন্য বৃত্তি পরীক্ষার দাবিতে আন্দোলন করছি। উপদেষ্টা মন্ডলী দ্রুত ১৭ তারিখের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারির মধ্যে দিয়ে শিক্ষার বৈষম্য দূর করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিবে এই প্রত্যাশা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ