শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

হিলিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১ জনের, আহত ৬

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর এলাকায় পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সামাদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুকুরের মালিকসহ আহত হয়েছেন আরও ৬ জন শ্রমিক।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে জনৈক মুশফিকুর রহমানের পুকুরে পানি নিষ্কাশনের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ কাদিপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানি সেচের কাজ শেষ করে পাইপ তুলতে গিয়ে অসাবধানতাবশত ১০ ইঞ্চি পাইপটি বিদ্যুতের মেইন তারে লেগে যায়। এতে তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলে থাকা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে আকরাম আলী (৭০) ও সমা উড়াও (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

এ বিষয়ে ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু জানান, পানি সেচের কাজ শেষে পাইপ তুলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে এক জন মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার জাহিদ ইকবাল জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। আব্দুস সামাদকে মৃত ঘোষণা করা হয়েছে এবং দুই জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ