শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

হিলিতে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

মো / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার চন্ডিপুর এলাকায় শনিবার (৪  অক্টোবর) গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত ইকবাল হোসেন জানান, তার লিজকৃত পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া এবং দেশি প্রজাতির বিভিন্ন মাছ ছিল। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছি। হঠাৎ রাতে কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য থানায় লিখিত অভিযোগ দেবো।

স্থানীয়রা জানান, হঠাৎ মাছগুলো পানিতে ভেসে উঠেছে। এটি দেখে বোঝা যায়, স্বাভাবিক মৃত্যু নয়, বরং পুকুরে কেউ বিষ প্রয়োগ করেছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। মাছ চাষিরা আশঙ্কা করছেন, পুনরায় এমন ঘটনা ঘটলে ক্ষতির মাত্রা আরও বাড়বে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ