দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে হিলি চারমাথা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, হাকিমের পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, জেলা ছাত্র শিবির এর সভাপতি, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম।
এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে পিআরপি নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। বক্তারা এসময় ৫ দফা দাবী উত্থাপন করেন এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।