শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

হিলিতে জামায়াতে ইসলামীর বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’ এই ভিশন নিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিে জামায়াতে ইসলামীর বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ সময় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আফতাব উদ্দিন মোল্লা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মো. আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং জেলা সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত।

বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং মানুষের নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা কর্মীদের দায়িত্বশীল, সৎ ও আদর্শবান হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে, সেই সরকারই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথ সুগম করবে।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ