শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

হিলিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাকিমপুর শাখা।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হিলি চারমাথা থেকে দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার,ফ্যাস্টুন হাতে একটি গণমিছিল বের করে। পরে বন্দর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে হিলি চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী সাইদুল ইসলাম সৈকত।

সমাবেশ শেষে জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ