শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

হিলিতে কারাম উৎসব পালিত

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের হিলিতে পূজা অর্চনা, ভক্তি প্রার্থনা ও নাচ গানের মধ্য দিয়ে কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি ক্ষুদ নৃগোষ্ঠি মানুষদের সবচেয়ে বড় উৎসব।

আজ বুধবার রাত ৯টায় হিলির ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সাঁওতাল অধ্যুষিত উদয়গিরি, গোহাড়া, বাগমাড়া, মালঞ্চা গ্রামে এই কারাম উৎসব পালিত হয়।

পূর্ব পুরুষ থেকেই প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমাত একাদশীতে এই কারাম উৎসব পালন করে আসছেন তারা। এ উৎসব উপলক্ষে সাঁওতাল তরুণ-তরুণীরা দিনব্যাপী উপোস থাকেন, পরে সন্ধ্যায় পূজা অর্চনা শেষ করে অন্ন গ্রহণ করেন। এরপর শুরু হয় তাদের উৎসব। নেচে-গেয়ে আর কেজ্জায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা কারাম উৎসবের মাধ্যমে বিপদ থেকে মুক্তি, অতিবন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন। উৎসবটি দেখার জন্য ওঁরাও সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সমবেত হন আদিবাসী পল্লিতে।

হাকিমপুর উপজেলা আদিবাসী সাবেক চেয়ারম্যান বাদল টপ্প বলেন, ‘আমাদের সবচেয়ে বড় উৎসব কারাম পূজা বা ডালপূজা। প্রতি বছরে একবার ভাদ্র মাসের পূর্ণিমার একাদশীতে এই কারাম পূজা করা হয়ে থাকে। আমাদের পূর্ব পুরুষদের সময় থেকে এই পূজা করে আসছি আমরা। পরিবারের ছোট বড় সকলেই এই উৎসবে যোগ দেয়।

তিনি আরও বলেন, ‘আজ আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি সব ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে মিলে মিশে যেন ভালোভাবে থাকতে পারি। আমরা যেন সুন্দর জীবন যাপন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ