শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

হাসপাতালে নবজাতক কন্যা ফেলে গেল স্বজনেরা, চিরকুটে লেখা কেউ নিয়ে যাবেন

ভুবন সেন, দিনাজপুর / ৬৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে এক নবজাতক কন্যাসন্তানকে ফেলে রেখে চলে গেছেন স্বজনেরা। শিশুটির পাশে থাকা একটি বাজারের ব্যাগে পাওয়া গেছে চিরকুট, যাতে লেখা “আমি মুসলিম। আমি একজন হতোভাগি। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর ২০২৫।”

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। আজ শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই ভিড় করেন।

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এক দম্পতি শিশুটিকে ভর্তি করতে এসে নিজেদের শিশুটির নানা-নানী হিসেবে পরিচয় দেন। তারা জানান, শিশুটির মা নিচে আছেন এবং পরে আসবেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায়, শিশুটিকে একা রেখে ওই দম্পতি হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

পরে হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। শিশুটির পাশে ব্যাগে ছিল কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড়। চিকিৎসকরা জানান, শিশুটি সময়ের আগে জন্মালেও বর্তমানে সুস্থ আছে। তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে।

ইতোমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে যোগাযোগ করেছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার আহসানুউল্লাহ জানান , বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনগত প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ