শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

হাকিমপুরে পৌর শ্রমিক দলের ৯নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের হাকিমপুর পৌর শাখার ৯নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাকিমপুরের ছাতনী চারমাথা মোড়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এরফান, সিনিয়র সহ-সভাপতি শাহিন মন্ডল, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হয়রত আরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, হাকিমপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম, পৌর শ্রমিক দলের সভাপতি ওমর মল্লিক, সাধারণ সম্পাদক সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসমান আলী বাবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দক্ষ ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব গড়ে তোলা জরুরি। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি নেতাকর্মীকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।

আলোচনা সভার মাধ্যমে সিদ্ধান্তক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. হাফিজুল ইসলাম দায়িত্ব পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ