শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

হাকিমপুরে পূজা মণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শিল্পী

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে উৎসব উদযাপন করবে, এটাই আমাদের প্রত্যাশা। পূজা হোক আনন্দের, মিলনের ও শান্তির।

তিনি আরও জানান, বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং ধর্মীয় ও সামাজিক সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে। সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে যে কোনো উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে।

স্থানীয়রা জানান, পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিচ্ছে, ফলে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন।

পরিদর্শনকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ