শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

হাকিমপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে ছেলের লাঠির আঘাতে নুরবানু বেগম (৫০) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পালশা পাঠানপাড়ার মো. আলম সরকারের মেজো ছেলে মো. ওয়াজেদ আলী (২৭) সকালে মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াজেদ আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নুরভানু বেগমকে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট এবং সেখান থেকে বগুড়ায় নেওয়ার পথে বিকেলে তিনি মারা যান।

নিহতের স্বামী মো. আলম সরকার বলেন, ওয়াজেদ আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বিভিন্ন সময়ে চিকিৎসা করানো হলেও স্থায়ী সমাধান হয়নি।

পালশা পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, ওয়াজেদ আলী প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। গ্রামে ঘুরে বেড়ানো, অযথা কথাবার্তা বলা, হাসিঠাট্টা করা এবং লোকজনের কাছে টাকা চাওয়াসহ নানা আচরণ ছিল তার দৈনন্দিন জীবনের অংশ।

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে পাশের গ্রাম থেকে আব্দুল ওয়াজেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ