শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

হাকিমপুরে ইউপি সদস্য হারুন মেম্বারের মৃত্যু: পরিবারের সন্দেহ, ময়নাতদন্তের নির্দেশ

মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর) / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) হারুনুর রশিদ হারুন (৪২) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। পরিবারের দাবি, তাঁর মৃত্যুকে সন্দেহজনক মনে হচ্ছে। পুলিশ ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, গতকাল (৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টায় হারুন মেম্বার বাড়ি থেকে কিছুটা দূরে (প্রায় আধা কিলোমিটার) খাড়ির পাশের একটি তালগাছ ও জামগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তখন তিনি নিজেই কোনোভাবে মোবাইল ফোনে গ্রামের কয়েকজনকে জানান যে তিনি ওই স্থানে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে গ্রামের তিন-চারজন ব্যক্তি দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান।

তবে চিকিৎসক জানান, তাঁর অবস্থা গুরুতর। তখন স্থানীয় লোকজন দ্রুত তাঁকে বগুড়া পুলিশ প্রশাসনের অধীনে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি থাকা অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় হারুন মেম্বারের মরদেহ নিজ বাড়িতে আনা হয়। এ সময় তাঁর বড় ছেলে—যিনি নৌবাহিনীতে কর্মরত—পিতার মৃত্যু সন্দেহজনক মনে করে হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল এসপি উপস্থিত হয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মরহুম হারুন মেম্বারের পিতার নাম মজিদ মিয়া। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ