শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

স্থলবন্দর গুলোর মতো নদী বন্দর গুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

স্থলবন্দর গুলোর মতো নদী বন্দর গুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেওয়া হবে। এছাড়াও অলাভজনক হওয়ায় ৪টি স্থলবন্দর বন্ধ করেছে সরকার, পর্যায়ক্রমে আরো ৪টি বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৯ আগস্ট)  বেলা ১১টায় হিলি স্থলবন্দর পরিদর্শন ও বন্দরের অংশীজন,ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকের এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন,সব বন্দর সরকারের নিয়ন্ত্রণে থাকলে উন্নয়ন করা সম্ভব হবে না তাই কিছু বন্দর ব্যক্তি মালিকানায় দেওয়া আছে। এছাড়াও দেশের বেশকিছু স্থলবন্দরের  উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।ব্যবসায়ীদের থেকে উঠে আসা হিলি স্থলবন্দরের অব্যবস্থাপনা বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া নির্দেশ চেয়ারম্যানকে দেওয়া হবে।

বন্দর পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, বাংলাদেশ রাজস্ব বোর্ডের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমার বিশ্বাস, হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল দৌলাসহ হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ও পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ