শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবেনা: ডাঃ এ জেড এম জাহিদ 

মো:লুৎফর রহমান.হিলি (দিনাজপুর): / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

পারসেয়ারিট মাধ্যমে সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবেনা এছাড়াও অন্যদলের কোন লোক যেন সদস্য না হতে পারেন সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন চিকিৎসক নেতা ডাঃ এ জেড এম জাহিদ।

শুক্রবার (২৭ জুন) বেলা সাড়ে তিনটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের হলরুমে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ  ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,সদস্য নেওয়ার সময় মনে রাখতে হবে সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবেনা।হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান হোক না  কেন ভালো মানুষকেই সদস্য নিতে হবে।

তিনি বলেন, আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক ওয়ার্ডে কম পক্ষে ২৫ শতাংশ নারী যেন থাকেন‌।নতুন সকল সদস্যদের ডাটাবেজ তৈরি করে  প্রত্যেকে আলাদা আলাদা কার্ড সরবরাহ করা হবে।

চিকিৎসক নেতা বলেন,আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।কোন অবস্থাতেই কেউ যেন অভিযোগ দিতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের মা বোনদের এই বেশি বেশি করে সম্পৃক্ত করতে হবে।কারন আপনার একটি ভোট হলে তাদেরও একটি ভোট। আমরা মা বোনদের বিএনপির ছায়ায়তলে নিতে চাই। প্রাথমিক ভাবে ২৫ শতাংশ নারীকে নতুন সদস্য নিতে কর্মসূচি নিয়েছি। আগামী বছর ৩০শতাংশ নারীকে সদস্য করা হবে।

তিনি বলেন ,এই সদস্য নেওয়ায় সময় কোন ভাবেই আপনাদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করা যাবেনা।যে যেখানে সদস্য হবেন সেখানকার ঠিকানা ব্যবহার করতে হবে।আমরা বিএনপিকে আপডেটেড করতে চাই।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকদের কি ভাবে দলে নেওয়া যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, অন্য দলের আদর্শকে লালন করা যাবেনা, শহিদ জিয়ার আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করা, কোন দন্ড প্রাপ্ত নন এবং ১৮ বছরের নিচে হবেনা না।এই সকল যোগ্যতা থাকলেই নতুন সদস্য হওয়া যাবে।

এ সময় আরো  উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা সভাপতি  বিএনপি, মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক  মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,উপজেলা বিএনপি, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ