শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

লুকিয়ে মেয়েদের ভিডিও করার অভিযোগে হল থেকে বিতাড়িত হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

লুকিয়ে রুমমেটদের ছবি নেয়া, ভিডিও করাসহ নানা অভিযোগ উঠেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলের এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে। এরপর তাকে কান ধরে উঠবস করিয়ে হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষার্থীর অত্যাচারে কোনো রুমমেট থাকতে পারতো না। চুরি থেকে শুরু করে আরো নানারকম মানসিক অত্যাচার করতেন রুমমেটদের উপর। এর আগের হল সুপারদের কাছেও তার নামে বিচার দেয়া হয়েছিলো। উনারা কোনো পদক্ষেপ নেন নাই বরং আমাদের মানিয়ে নিতে বলেছিলেন। দীর্ঘদিন থেকে তার সব রুমমেটরা তাকে সন্দেহ করতো যে সে লুকিয়ে ফোন টেপা ও ভিডিও কলের বাহানায় ফোনে তাদের ছবি/ভিডিও নেয়।

সন্দেহের জেরে অভিযুক্তের বর্তমান রুমমেটরা তার ফোন চেক করলে হোয়াটসঅ্যাপ চ্যাটের গ্যালারিতে লুকিয়ে তুলা তাদের ছবি পায়। পরবর্তীতে মেয়েরা হল সুপার সহ প্রক্টরকে জানালে হল প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বের করে দেয় এবং তার ফোন জব্দ করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, ‘হলের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে যায়। শিক্ষার্থীরা যেসব অভিযোগ করেছে, তার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে হল থেকে বের করে দেয়া হয়েছে। অধিক তদন্তের জন্য তার ফোন প্রশাসনের কাছে জব্দ রয়েছে।’

শেখ সায়েরা খাতুন হলের হল সুপার বলেন, ‘শিক্ষার্থীদের চাওয়া ও প্রাথমিক সত্যতা পাওয়া অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বের করে দেয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব আগেই শেষ হয়েছে, সার্টিফিকেটও সে তুলে নিয়েছে আগেই। সে আমাদের কাছে মিথ্যা বলে হলে অবস্থান করছিল। আমরা তার বাবার সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ