শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

যান্ত্রিক ত্রুটি; বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

ভুবন সেন, দিনাজপুর / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে এই কেন্দ্র থেকে কোন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, ইউনিটগুলো চালুর জন্য তৈরীকারক কোম্পানীর সাথে আলোচনা অব্যাহত রয়েছে। ১নং ইউনিটটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা যাবে। আর ৩নং ইউনিটটি চালুর প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু এখন আরও বেশ কিছু সমস্যা রয়েই গেছে। ফলে এই ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

প্রধান প্রকৌশলী জানান, ২০২০ সাল থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটটি বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের ৩নং ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। সর্বশেষ রোববার দিবাগত রাতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের বয়লারে টিউব লিক করে। ফলে ওই ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। সর্বশেষ ওই ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে এই কেন্দ্র থেকে কোন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলেও জানান তিনি। তিনি জানান, ইউনিটগুলো চালুর জন্য তৈরীকারক কোম্পানীর সাথে আলোচনা চলছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নং ও ২নং ইউনিটগুলো ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। আর ৩নং ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ