শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতের অভিযোগে পার্বতীপুরে যুবক আটক

ভুবন সেন, দিনাজপুর / ৬৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ ও ডিএমপি ।

গতকাল বৃহস্পতিবার রাতে পার্বতীপুর রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়।

সে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে।

জানা গেছে, আজকের বিসিএস পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার একতা এক্সপ্রেস ট্রেন যোগে ঢাকা থেকে পালিয়ে পার্বতীপুরে আসার পথে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।

রাতেই তাকে ডিএমপি ডিবি পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রফিকুজ্জামান।

পারিবারিক সূত্রে জানা যায়, মহিবুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই আটক মহিবুলকে ঢাকা মহানগর ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ